টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
August 15, 2026 9:50 pm

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের জের ধরে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত( ১২ আগস্ট) সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে এবং পরে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তে পূর্ববিরোধের জের ধরে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটে। এতে ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) আহত হন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনায় আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলাটি বালিয়াকান্দি থানায় মামলা নং-৭, তারিখ ১৩ আগস্ট ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় করা অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

ফের হরমুজে পিছু হটলেন ট্রাম্প, জাহাজ পাহারার ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক: স্বাস্থ্য অধিদপ্তর

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক

ঢাকা বার নির্বাচনে ২৩ পদের সবকটিতে জয় বিএনপির

বীরগঞ্জে পলাশবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের তিনটি উঠান বৈঠক

মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি খায়ারুল সম্পাদক সোহান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

ঝুনাগাছ চাপানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ

ইরানের মাইন ধ্বংসে হরমুজ প্রণালিতে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করবে যুক্তরাজ্য