টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 10, 2026 2:03 pm

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পদত্যাগকারী এই আইন কর্মকর্তার নাম সাদিয়া আফরিন শাপলা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে ৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারীরা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, আকতার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।এর আগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

এদিকে গত ৩০ জুলাই সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬৫ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। ওই নিয়োগের মাধ্যমে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়।

অন্যদিকে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীরা আন্দোলন করে আসছেন। এ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের পাশাপাশি হামলার অভিযোগের ঘটনাও ঘটেছে।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলমান এ পরিস্থিতির প্রেক্ষাপটে চার আইন কর্মকর্তার পদত্যাগের বিষয়টিও দেখার সুযোগ রয়েছে। তবে পদত্যাগকারীদের পক্ষ থেকে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো কারণের কথা জানানো হয়নি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে আরো ১ জনের চিকিৎসাধীন মৃত্যু

যুক্তরাষ্ট্রের এমকিউ–১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

জাতীয় প্যারেড স্কয়ার স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন নজরদারি যুদ্ধবিমান বোয়িং ই-৩ সেন্ট্রি ধ্বংস

ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা হবে: রেল প্রতিমন্ত্রী

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

পাকিস্তানে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত