টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 23 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি ১

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 23, 2025 5:25 pm

ঢাকার গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় এক দোকান কর্মচারী মোঃ আল আমিন (বাবু) (২৩) নামে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর)বিকেল সাড়ে ৩টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ৫জনকে উদ্ধার করে নিয়ে আসলে ৪জন ফায়ার কর্মীকে জাতীয় বার্নের জরুরি বিভাগে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভর্তি করা হয় ও আল-আমিনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আল-আমিনের ভাই মোঃ আকাশ জানান, আমার ভাই টঙ্গীর সাহারা মার্কেটের একটি রংয়ের দোকানে কাজ করতো বিকেলের দিকে এই ঘটনা স্বীকার হন।আমার ভাইয়ের আমরা বিয়ে ঠিক করেছিলাম দ্রুত বিয়ে হত তার আগেই আমার ভাই দুনিয়া ছেড়ে চলে গেল।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকার রতন হাওলাদারের সন্তান। বর্তমানে টঙ্গী রেলওয়ে কলোনি এলাকায় আমরা সবাই একসঙ্গে থাকতাম। আমরা দুই ভাই এক বোন আল-আমিন ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক জানান,টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুনে ঘটনায় জাতীয় বার্নে পাঁচজনকে নিয়ে আসলে চারজন ফায়ার কর্মীকে জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয় ও একজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি দেওয়া হয়েছে চিকিৎসক জানিয়েছেন আল-আমিনের শরিরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের বাজারে সব সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

ককটেল বিস্ফোরণের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

ঢাবির ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত, ১ ঘণ্টা বাড়ল ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা

নাসিরনগরে সরিষা ফুলের মৌচাষে, মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা

লিফটের ফাঁকা জায়গা দিয়ে পরে এক নারী মৃত্যু

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন গ্রেফতার ২

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ