টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর কারাগারে চিন্ময় দাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 11, 2026 7:14 pm

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎকার শেষে প্যারোলের মেয়াদ শেষ করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফিরেছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

এর আগে কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন। বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী ধর মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মায়ের মৃত্যুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার পাঁচ ঘণ্টার প্যারোল আবেদন মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে জামিন হলেও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০

আল্লাহর এই জমিনের রুমিন ফারহানা’র ভয় পাওয়ার কিছুই নেই

স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাতের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাজধানীর তুরাগের বস্তিতে ভয়াবহ আগুন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন,‘প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের, ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা দাবি

মোহাম্মদপুর হুমায়ুন রোডে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারীসহ আটজন দগ্ধ

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সাভারে বিএনপি নেতাসহ ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দিতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাসহ ফুটপাতে উচ্ছেদ অভিযান