টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 15 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 15, 2026 11:46 am

সৌদি আরবের তায়েফ, খামিস মুশাইত ও আবহা শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, তিনটি শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তবে কয়েকজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আল-মালিকি বলেন, হামলার কারণে সাতটি বাড়ি ও দুটি যানবাহনের ক্ষতি হয়েছে। হুথিরা পরিকল্পিতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। সোমবার তিনি দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে। এসব অভিযানে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সৌদি হামলার ‘জবাব দেওয়া হবে’ বলে সতর্ক করেন সারি।

এর আগে সোমবার খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করার হুঁশিয়ারিও দেয় গোষ্ঠীটি।

দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়েছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। পরের বছর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকেই দেশটির সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানব সভ্যতাকে আলোকিত করতে শ্রীমদভগবদগীতা শিক্ষা অনস্বীকার্য

শিবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

রাজধানীর পল্লবীর একটি আবাসিক থেকে এক নারীর অর্ধ-গলিত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ

ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

আহত পুলিশ হাসানকে দেখতে আইজিপি বাহারুল আলম ঢামেকে আসেন

জাতীয় বার্নের রাস্তায় অচেতন অবস্থায় পড়েছিল এক ব্যক্তি ঢামেকে মৃত্যু

জাতিসংঘ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন

বড় ভূমিকম্পের ঝুঁকিতে বঙ্গোপসাগর! তলদেশে নড়ছে টেকটনিক প্লেট,পুনরুজ্জীবিত হচ্ছে প্রাচীন ফাটল, পলির আস্তরণ