টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 16, 2026 5:01 pm

ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহী হুথিরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

ইয়াহিয়া সারির ভাষ্য, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুথি যোদ্ধারা) সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

হুতিদের দাবি, মারিবের আকাশসীমায় সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

আল-জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে হুথিদের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট হস্তক্ষেপ করে। এরপর থেকেই দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও হুতিদের মধ্যকার পুরোনো বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ ঘটনায় মঙ্গলবার শহরটিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, সর্বশেষ ২০১৭ সালে হুথিরা মক্কার দিকে হামলার চেষ্টা করেছিল। তবে এবারের অভিযোগ অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। তাদের দাবি, তারা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়নি।

উল্লেখ্য, মক্কায় নিরাপত্তা সতর্কতা জারির কয়েক মিনিট পরই তা প্রত্যাহার করা হয়। একই সময়ে সৌদি আরবের তাইফ ও জেদ্দা শহরেও সতর্কতা জারি করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

প্রাইভেট কারের ধাক্কায় এক রিক্সা চালকের মৃত্যু

নির্বাচন প্রতিহত করতে চাইলেব্যবস্থা নেওয়া হবে

রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা

রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৬০

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক অঙ্গন থেকেই আসছে: টিআইবি

কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,‘ প্রধান আসামি আটক!

জলঢাকায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা