টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 21 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক

প্রতিবেদক
এ কে পলাশ
September 21, 2026 10:01 pm

বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) ও আজ সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাহেব আলী (৫০), পূর্বহুড়া এলাকার মো. ফয়সাল ভূঁইয়া (২৬), পরিহলপাড়ার মো. আবুল কাশেম (৩৭), পূর্বহুড়ার শাকিব হোসেন (২২), ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেঁতাভূমি এলাকার ছাত্রলীগ নেতা রাহাগীর আলম হৃদয় (২৭), বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুল রহমান (৪০), গোবিন্দপুরের আবু সানি খন্দকার শাকিল (২৮), বাকশীমূল ইউনিয়নের কাজী গোলাম কিবরিয়া (৪৩), ভরাসারের মমিনুর রহমান মোহন (৩৮), বাকশীমূল মধ্যপাড়ার মো. আনোয়ার হোসেন আনু মিয়া (৫৮), লোহাইমুড়ির মো. মাসুম হায়দার চৌধুরী (৪৯), রাজাপুরের আব্দুর রশিদ মেম্বার (৬৪) এবং ময়নামতি ইউনিয়নের বর্তমান মেম্বার জিয়াপুর এলাকার মো. সোহেল রানা (৪০)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দেশব্যাপী আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে ও তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনা বংশোদ্ভূত অধ্যাপক শুইচিনের তৃতীয় ভবিষ্যদ্বাণী এ পর্যন্ত সত্য হয়েছে দুটি চলমান যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র

হাতিরঝিলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত।

কুমিল্লায় দগ্ধ হয়ে একই পরিবারের চারজন জাতীয় বার্নে

অবৈধ গ্যারেজ ও ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা

তথ্য-প্রযুক্তি ‘২০৩০ সালেই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে এআই

দিল্লিতে মোদির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

বান্দরবানের ঘুমধুম সীমান্তে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিক আটক

বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ