টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 22, 2026 4:39 pm

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস এ নির্মিত “অপরাজিতা” বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র আজ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আশরাফ উদ্দিন, ফ্ল্যাটের বরাদ্দপত্র শহীদ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। উল্লেখ্য, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস-এ ০২টি ভবনে ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতাগণসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর ও সেনাকল্যাণ কনস্ট্রাকশনস এন্ড ডেভেলপমেন্টস লিমিটেড (এসকেসিডি) এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সামরিক বাহিনীর সদস্য, যারা বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ বিসর্জন দিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ

জাতিসংঘ মহাসচিবের বার্তা পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবসে

তহবিল তছরুপের অভিযোগে ডিএনসিসির প্রকৌশলী বরখাস্ত

আমিরাতে হঠাৎ বাংলাদেশিদের ভিসা বাতিল, আতঙ্কে প্রবাসীরা

উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

শিবগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

অন্বেষা সংসদের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ

কুড়িগ্রাম ২৫ – ১আসনে এনসিপির সম্ভব্য এমপি প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৫৬ অপরাধী গ্রেফতার