টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 23 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 23, 2026 8:43 pm

স্বাস্থ্য খাতে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে সংঘটিত দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে হাসপাতালের আউটসোর্সিং পদ্ধতি বাদ দিয়ে দ্রুত শূন্যপদে জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে, বিশেষ করে করোনাকালে স্বাস্থ্য খাতের কেনাকাটা নিয়ে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার বিষয়টি গুরুত্ব পায়। পিপিই, টিকা কেনা এবং পরীক্ষার প্রতিবেদন দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন তৈরির সুপারিশ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কমিটির সদস্য ইকরামুল বারী টিপু বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে, বিশেষ করে করোনাকালে সংঘটিত দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। এসময় হাসপাতালের আউটসোর্সিং নিয়োগ নিয়েও আলোচনা হয়।

সূত্র জানায়, ঠিকাদারের মাধ্যমে নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠে আসে। এ পদ্ধতি বাদ দিয়ে শূন্যপদে নিয়মিতভাবে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবার মান উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিধি বাড়ানো, জেলা হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন এবং টিকার মজুত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, গর্ভবতী মায়েদের সেবা, স্কুল স্বাস্থ্য শিক্ষা ও স্যাটেলাইট ক্লিনিক কার্যক্রম জোরদারের সুপারিশ করেছে কমিটি।

# স্বাস্থ্য মন্ত্রণালয় : স্থায়ী কমিটির ১ম বৈঠক/এলিস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ নিয়ে আফজাল হোসেনের মুগ্ধতা

নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, পূর্বের পাঁচ মামলাও বিচারাধীন

ডিসি সম্মেলন আজ যেসব প্রস্তাব দিয়েছেন ডিসিরা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: মির্জা ফখরুল

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

ট্রাম্প-পুতিনের দেড় ঘণ্টার ফোনালাপ, কী কথা হলো