টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 27 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 27, 2026 10:18 am

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই গ্রুপের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে রাত ১০টার দিকে ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আব্দুর রহমান তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আব্দুর রহমান তালুকদার বলেন, ‘আমি টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়াই। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। এ সময় তারা “ওই সাংবাদিক সমিতির ওরে মার” বলে চিৎকার করছিল। তখন আমার হাতে স্বাভাবিকভাবেই ফোন ছিল। রাকিব নামে একজন সেখানে ছিল, যাকে আমি ভালোভাবে চিনি। তারাও আমাকে মারধর করেছে।’

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিুতমীর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজার অনুসারী

এ বিষয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

মারামারির বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, সাংবাদিকের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত। ছাত্রদল কোনভাবেই এটা সমর্থন করে না। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তবে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠায় ঘটনাটি নিয়ে কলেজের সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই

এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে

কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলীর ২০ দফা ইশতেহার ঘোষনা

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

নাসিরনগরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কে এম বশির উদ্দিন তুহিন

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

ইনু-দীপু মনিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটার অনিয়ম তদন্তে দুদক