টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 29 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বিকাশ-নগদের সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৯

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 29, 2026 4:53 pm

বাগেরহাটের মোংলায় বিকাশ ও নগদের ব্যবসায়িক সিম ক্লোন করে প্রায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা নগদ ৮০ হাজার ৭৪০ টাকা, ১১টি মোবাইল ফোন এবং ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান,জেলার মোংলার চিলা বাজারের বিকাশ ও নগদ এজেন্ট সেলিম শেখের দুটি এবং অপর এজেন্ট বিপ্লব মণ্ডলের একটি ব্যবসায়িক সিম ডিজিটাল জালিয়াতির শিকার হয়। গত ২৭ জুন ভোরে ক্লোন করা আঙুলের ছাপ ব্যবহার করে সিম তিনটি পুনরায় উত্তোলন (রি-ইস্যু) করে নিজেদের নিয়ন্ত্রণে নেয় চক্রটি। পরে সিমগুলোতে থাকা মোট ২ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা ই-ট্রানজেকশনের মাধ্যমে ছয়টি ভিন্ন বিকাশ ও নগদ নম্বরে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় গত ১ জুলাই মোংলা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়।মামলা দায়েরের পর দিনই তথ্যপ্রযুক্তির সহায়তায় মোংলার মামার ঘাট এলাকা থেকে চক্রের মূল দুই সদস্য ইয়াছিন সওদাগর ও মো. শামীম শেখকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
শামীমের মোবাইল ফোন থেকে আত্মসাৎ করা অর্থের ৮০ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের যাত্রাপুর ও ফকিরহাট এলাকা থেকে দুজনকে এবং র‍্যাবের সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইয়াছিন সওদাগর (২১), শামীম শেখ (২৭), রাশেদ মোড়ল (২০), এহসানুল হাসান রাকিব (৩২), ফেরদাউস (২১), আশ্রাফুল ইসলাম (২৬), মেহেদী হাসান (২৯), মো. নাজমুল হাসান (২০) ও মো. মামুন গাজী (২১)। তাঁরা বাগেরহাট, পটুয়াখালী, মুন্সীগঞ্জ ও বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের তদন্তে জানা গেছে, আসামিদের কাছ থেকে জব্দ করা ৯টি স্মার্টফোন, ২টি বাটন ফোন ও ২০টি সিম কার্ডে একাধিক আর্থিক লেনদেনের তথ্য এবং সংরক্ষিত ফিংগারপ্রিন্টের ডিজিটাল নমুনা পাওয়া গেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

কদমতলী আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ

কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে রোজমেরি ডি-কার্লোর দ্বিপাক্ষিক বৈঠক

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

“টুডে-সময় সংবাদে” সংবাদ প্রকাশের পর মিরপুর বিআরটিএ-তে কর্মরত আনসার কমান্ডার আল আমিনকে সাময়িক বরখাস্ত এবং ৭ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে 

কণ্ঠশিল্পী মমতাজ ফের গ্রেপ্তার

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন:সকল স্তরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান