টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে শারীরিকভাবে অত্যাচার করে ও হত্যার হুমকি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 3, 2026 10:15 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ৫ নং ওয়ার্ড বাজার এলাকায় এক কিশোরীকে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় আগুন পুড়িয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িদের অভিযোগ,
আজ শনিবার ৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজার সংলগ্ন ধরমন্ডল স্থানীয় বাজারের পাশে জামাল মিয়া(৪৭) ও তার পরিবারের সদস্যরা ঐ কিশোরীকে দিয়ে বেশ কিছু দিন যাবৎ দেহ ব্যবসা করে আসছে। ঐ কিশোরী  একাজের প্রতি অনিহা এবং তার ভিতরে অপরাধবোধ জাগ্রত হলে একাজ করবে না বলে জানালে ঐ কিশোরীর উপর শারীরিক নির্যাতন ও এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে বলে কিশোরী জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্যমতে, নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজার সংলগ্ন হওয়ায় কয়েকজন স্থানীয় ব্যবসায়ি ভুক্তভোগী কিশোরীর কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি টেরপেয়ে কয়েকজন স্থানীয় ব্যবসায়ি ঘটনাস্থলে ছুটে যান পরে দরজা খুলে ঐ কিশোরীকে উদ্ধার করে। এরপর তারা কিশোরীকে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ও চরম উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবী বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর হওয়ায় তদন্ত করে এর প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং একই সাথে এ ঘটনার সত্যতা নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান।

স্থানীয় বলেন,একজনকে জোড় করে অনৈতিক কর্মকান্ড করানো চেষ্টা করা এবং তার ওপর শারীরিক নির্যাতন করা অত্যন্ত গুরুতর অপরাধ। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় ইইউ অর্থনীতিতে ধস,জ্বালানি সংকটে বিশ্বজুড়ে বাড়ছে চাপ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে পুরো পশ্চিম এশিয়া ‘ভস্মীভূত’ হতে পারে: ইরানের পার্লামেন্টের স্পিকার

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোনো ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া

কুমিল্লা দেবিদ্বারে ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,‘ প্রধান আসামি আটক!

পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৭

আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ বীরগঞ্জে বৃক্ষরোপণ শুরু

রাজারহাটে র‍্যাবের অভিযানে আটক চার মাদক কারবারি জেলহাজতে