টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 6 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে পুরো পশ্চিম এশিয়া ‘ভস্মীভূত’ হতে পারে: ইরানের পার্লামেন্টের স্পিকার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 6, 2026 5:26 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এমন হঠকারী সিদ্ধান্ত আমেরিকাকে এক ‘জীবন্ত নরকের’ দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে পুরো পশ্চিম এশিয়া ‘ভস্মীভূত’ হতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে কলিবাফ লেখেন, আপনার এই বেপরোয়া পদক্ষেপ প্রতিটি মার্কিন পরিবারের জন্য দেশটিকে এক জীবন্ত নরকে পরিণত করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশ মানতে গিয়ে আপনি পুরো অঞ্চলকে আগুনের মুখে ঠেলে দিচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে সোমবারের মধ্যে ইরানকে একটি চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেন তিনি। ট্রাম্পের সেই হুমকির প্রেক্ষাপটেই এই কড়া প্রতিক্রিয়া জানালেন কলিবাফ।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ রয়েছে। এর ফলে কয়েকশ জাহাজ কাছাকাছি এলাকায় নোঙর করে আছে এবং বৈশ্বিক শিপিং কোম্পানিগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেক দেশ জ্বালানি রেশনিং ও কৃচ্ছ্রসাধনের পথ বেছে নিয়েছে।

তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই জলপথ আমেরিকা, ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য বন্ধ থাকবে। কলিবাফ তার পোস্টে আরও যোগ করেন, ‘ভুল করবেন না; যুদ্ধাপরাধ করে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। একমাত্র সমাধান হলো ইরানি জনগণের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই বিপজ্জনক খেলা বন্ধ করা।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করলো সরকার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক-বার্তা জানান

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সাবেক শিল্প মন্ত্রীর চিকিৎসাধীন মৃত্যু

জাতীয় দলের কোচ হতে এক সপ্তাহে আড়াইশ’র বেশি আবেদন

বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের আয়োজনে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ

রাজধানীর কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন