টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ বীরগঞ্জে বৃক্ষরোপণ শুরু

প্রতিবেদক
মোজাম্মেল হক
July 9, 2026 4:42 pm

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের খানসামা ঘাট সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বীরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হুমায়ুন কবীর, ১০ নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আকমল হোসাইন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

রংপুরে নকল ঘি তৈরির কারখানার সন্ধান  বিপুল পরিমাণ ভেজাল ঘি উদ্ধারসহ গ্রেফতার এক

মোবারকপুরে বিএনপির ২২ জন নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

বীরগঞ্জে বাড়ির বারান্দায় শিকলে বাঁধা দুই ভাই, কষ্টে দিন কাটছে পরিবারের

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৯ মামলা

বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

জুলাই সনদ ও পিআরসহ পাঁচ দফা দাবিতে কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান

বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন:জি এম কাদের