টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 8 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 8, 2026 8:11 pm

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন নূরুল হাসান নামে এক ব্যাংকার।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নূরুল হাসান বলেন, ২০১৭ সালে সারোয়ার অদুদ চৌধুরীর কাছ থেকে ৬ কাঠা জমি কেনার বিষয়ে চুক্তি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আওতায় ২৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে ৫ লাখ, ২০ ডিসেম্বর ১০ লাখ এবং ৮ মে ২০১৮ তারিখে আরও ৫ লাখ টাকা মোট ২০ লাখ টাকা বায়না দেয়া হয়। পরে প্রস্তাবিত জমিতে সমস্যা রয়েছে জানালে সারোয়ার অদুদ চৌধুরী তা সমাধানের আশ্বাস দেন বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে সারোয়ার অদুদ চৌধুরী স্ত্রী হালিমা অদুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে তার বাসায় গিয়ে স্ত্রীর নামে থাকা তিন কাঠা নিষ্কণ্টক জমি বিক্রির প্রস্তাব দেন। আলোচনার পর ৫৮ লাখ টাকায় জমিটি কেনার বিষয়ে সম্মতি হয় এবং ১৭ মে ২০১৮ তারিখে রেজিস্ট্রি সম্পন্ন হয়। নূরুল হাসানের দাবি, সারোয়ার অদুদ চৌধুরী নিজে উপস্থিত থেকে একই দাগের ৩৪৪ ও ১০৬ নম্বর অংশ মিলিয়ে ০.৪৫০ অযুতাংশ জমি দুই খণ্ডে শনাক্ত করেন এবং দলিলে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন।

তিনি অভিযোগ করেন, ৬ কাঠা জমির বায়না বাবদ দেয়া ২০ লাখ টাকা ফেরত না দিয়ে সেখানে ঘর নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছে। টাকা ফেরত চাইলে তার বিরুদ্ধে অভিযোগ, চাপ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

সম্প্রতি ‘দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র ব্যানারে সংবাদ সম্মেলন করে তাকে ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাৎকারী, বিদেশে অর্থ পাচারকারী ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক বলা হয়েছে। নূরুল হাসান এসব বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রতিবাদ জানান।
তিনি বলেন, সারোয়ার অদুদ চৌধুরী তাকে চেনেন না বললেও তার কাছে থাকা স্ট্যাম্প বায়না, ব্যাংকের নথি, দলিল, নামজারি ও খাজনার কাগজপত্র তাদের পূর্বপরিচয় ও লেনদেনের প্রমাণ বহন করে।

পাশাপাশি নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং বায়না বাবদ ২০ লাখ টাকা ফেরতের দাবি জানান নূরুল হাসান। এব্যাপারে সারোয়ার অদুদ চৌধুরী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের ৬১ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আব্দুর রহিম

তিতাসে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘরে পুড়ে ছাই; নগদ টাকাসহ প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাজারীবাগে এক যুবককে কুপিয়ে হত্যা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে রাজারহাটে এনসিপির মানববন্ধন

সংসদে সাইফুল আলমের অভিযোগ,ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ ও পোকা

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

বগুড়ার সেই ২ ইউনিয়নের নাম বদলাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

অনাকাঙ্ক্ষিত বলছে জাতিসংঘ বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত