টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 13, 2026 3:04 pm

ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।জাহেদ উর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই এলিভেটেড (উড়াল) হবে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নতুন এ কর্ডলাইন (সোজা ও সংক্ষিপ্ত রেললাইন) নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমবে। একই সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমে আসবে বলে আশা করা হচ্ছে।

পুরো রেলপথ এলিভেটেড হওয়ায় প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।

জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাস্তবায়নে চার বছর লাগবে বলে প্রাথমিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই : তথ্য উপদেষ্টা

ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ আজ

তেজগাঁও শিল্পাঞ্চল বেগুন বাড়ি এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

শাহবাগে গ্যাস বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে

তিতাসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের কোরআন খতম ও বিশেষ দোয়া

৮ অক্টোবর থেকে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের নির্বাচনী সমাবেশ

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের অভিযান যত এগোচ্ছে, ইরানি সশস্ত্রবাহিনী তাদের কৌশল বদলাচ্ছে