টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম)
October 13, 2026 9:23 pm

কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে মহডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় ” ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গডি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনার আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সাবির্ক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আগুন নিভানোর মহড়া পরিচালনা করা হয় । মহড়া শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামুস উদ্দিন, উজ্জ্বল দিও প্রজেক্ট ম্যানেজার ফিল্ড ফেসিলিটেটর মো: আব্দুল মালেক, ফিল্ড ফেসিলিটেটর মাকসুদা আক্তার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী, রৌমারী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন ও রৌমারী মডেল প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ওয়াল্ড ভিশনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ। আলোচনা সভায় বক্ততারা বলেন, প্রতিনিয়ত আমাদের অনেক দূর্ঘটনার কবলে পডতে হয়। তাই ভয় – ভীত না করে সাহসের সাথে দূর্যোগের মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজ থেকে শুরু করে একটি সহনশীল দেশ গডতে পারবো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারাগারে বাড়ছে বন্দি-ধারণক্ষমতার চেয়েও বেশি, মৃত্যু গুলো রহস্যজনক

আসন্ন বাজেটে বাড়বে সিগারেটের দাম: এনবিআর চেয়ারম্যান

আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করবে সরকার: তারেক রহমান

রাজারহাটে ইয়াবা ও টাপেন্টা ট্যাবলেট সহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন

৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি

একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী