টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 14 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় রিকশার গতিরোধ করে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই: অটোরিকশাসহ গ্রেফতার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 14, 2026 11:55 am

রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে এক ব্যক্তির পথরোধ করে পৌনে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৯ হাজার টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। বুধবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হলো—মো: সালা উদ্দিন সুমন (৪৮) ও মো: নুরুল হক ওরফে সোহাগ (৩০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে ভুক্তভোগী শামসুল ইসলাম রিকশাযোগে উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশাযোগে অজ্ঞাতনামা চালকসহ ৩ থেকে ৪ জন ছিনতাইকারী এসে তাঁর রিকশার গতিরোধ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ছিনতাইকারীরা রিকশা থামিয়েই কোনো কিছু বুঝে ওঠার আগেই শামসুল ইসলামকে কিল-ঘুষি মেরে আহত করে। এরপর ধারালো চাকুর ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরপরই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা রুজুর পর ছিনতাইকারীদের ধরতে মাঠে নামে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ধারাবাহিক তদন্ত ও নজরদারির পর মঙ্গলবার রাত ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সালা উদ্দিন সুমন ও নুরুল হক সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে নগদ ৯ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান ডাবুয়া রামনাথ পাড়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডিআরইউতে বড় পরিসরে সাংবাদিকতায় এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড, এক নজরে দেখে নিন

আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী ড. নির্মল চন্দ্র দাশের প্রয়াণে রাউজানে শোকের ছায়া

কাভার্ডভ্যানে ধাক্কায় প্রাণ গেল মোটরবাইক আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

ছিনতাইকারীর ছুড়িকাঘাতে রিস্কাচালক আহত

রাজধানীতে দুরবৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত এক শিক্ষার্থী আহত

বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী