টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 15 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খান সাইফুলের চিকিৎসার অগ্রগতি পর্যালোচনায় নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 15, 2026 9:30 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অসুস্থ খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি সাইফুলের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তাঁর বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সাইফুলের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, নিজের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন খান সাইফুল। একই সঙ্গে তাঁর চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের অসুস্থতার বিষয়টি সামনে আসে। বিষয়টি জানার পর থেকেই ডা. মনোয়ারুল কাদির বিটু তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে তদারকি করছেন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ মেডিকেল বোর্ডের সদস্য, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাহবাগে গ্যাস বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে

ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব দুই দিনের রিমান্ডে

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পানির বালতিতে পড়ে এক শিশু মৃত্যু

চাঁদপুরে ওয়াজ মাহফিলে সাংবাদিকদের নিয়ে আব্বাসীর বিতর্কিত মন্তব্য

রাজারহাটে ২০০ কৃষকের মাঝে সার বিতরণ, বাকি ২০০ জন পাবেন আগামী কাল

খিলক্ষেতে একটি ফাইভ স্টার হোটেলে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় হোটেলের চার স্টপ দগ্ধ

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার