টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 15 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য মন্ত্রণালয়ে ৬,৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 15, 2026 9:31 pm

খাদ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে ৬ হাজার ৬৫৩টি পদ শূন্য রয়েছে। এসব পদে দ্রুত নিয়োগ দিয়ে জনবলসংকট নিরসনের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে খাদ্যে ভেজাল প্রতিরোধ, কৃষিজমি সংরক্ষণ এবং খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী নির্ধারণে ডিজিটাল পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে বৈঠকে খাদ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথা জানায় মন্ত্রণালয়। খাদ্যে ভেজাল শনাক্তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়গুলোতে ছোট পরীক্ষাগার স্থাপন এবং মোবাইল ভ্যান সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়। অপরিকল্পিত নগরায়ণে কৃষিজমি কমে যাওয়ায় তা সংরক্ষণ এবং কৃষিজমির অননুমোদিত ব্যবহার রোধে নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে বৈঠকে জানানো হয়। নতুন নীতিমালা ডিলার নিয়োগে স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য মন্ত্রণালয়ে ৬,৬৫৩ পদ শূন্য/এলিস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ীতে বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ

রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ

নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা

​রাজারহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

ঢামেকে মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের এক দালাল আটক

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ