টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 17 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আগাম সবজি বাজারে, তবুও চড়া দাম

প্রতিবেদক
বাণিজ্য ডেস্ক
October 17, 2026 5:26 pm

অক্টোবরের মাঝামাঝিতে এসে সবজির বাজারে এসেছে শীতের আগমনী বার্তা। রাজধানীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজী। তবে এর কোনো প্রভাব নেই উলটো বাড়ছে সবজির দাম। গত সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজি দাম বেড়েছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। একই সঙ্গে গত সপ্তাহের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসব বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ ভালো থাকলেও গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। পটল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ১৮০- ২০০ টাকায়, জলপাই ৬০- ৮০ টাকা এবং গাজর কেজিপ্রতি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে পেঁপে কেজিতে ১৫ থেকে ২০ টাকা এবং আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে শীতকালীন সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

শিম ১ কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, নতুন আলু ২০০ টাকা, মুলা ৬০ টাকা এবং ফুলকপি ৫০ থেকে ৮০ টাকা এবং ছোট আকারে বাঁধা কপি ৪০ থেকে ৬০ টাকা পিস দরে বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বটবটি ৮০ থেকে ১০০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা পিস এবং কেপসিক্যাম ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ২৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

শাকের দাম কিছুটা কম বলা যায়। বিভিন্ন বাজারে দেখা যায়, লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৫০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে মাছের বাজার বরাবরের মতোই চড়া। বাজারে দেখা যায়, এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা , মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২২০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬৫০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকায়, পোয়া মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, পাবদা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকায়, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায়, কৈ মাছ ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

এছাড়া এক ডজন মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়, হাঁসের ডিম এক ডজন ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

প্রতিনিয়তই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস তুলছে বলে জানিয়েছেন বাজারে আসা ক্রেতাসাধারণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত

জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: উপদেষ্টা ডা. জাহেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরে পুরোহিতকে কুপিয়ে জখম

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

বুড়িগঙ্গা র্নদী থেকে একদিনে চারটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল

নিস্তব্ধ তেহরানে ভিপিএনের মাধ্যমে যোগাযোগ রাখছেন বন্ধুরা