টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 23 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গা র্নদী থেকে একদিনে চারটি মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 23, 2025 5:41 pm

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাত মর্গে পাঠিয়েছে নৌ পুলিশ।

বরিশুর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ মুক্তার হোসেন জানান, আমরা স্থানীয় লোকের মুখে খবর পেয়ে বুড়িগঙ্গা নদী থেকে একে অপরের হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত নারী (৩০) ও পুরুষের(৩৫) মরদেহ উদ্ধার করি। মরদেহ যাতে ভেসে উঠতে না পারে সেজন্য ৫০ কেজি ওজনের চালের বস্তার সাথে হাত বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।মরদেহ গুলো একেবারে পচে গলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে আজ দুপুরের দিকে বুড়িগঙ্গায় আধ ঘন্টার ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।ধারণা করা হচ্ছে তারা সম্পর্কে মা ও ছেলে।উদ্ধারকৃত নারীর বয়স অনুমান ৩৫ বছর ও শিশুটির বয়স ৩/৪ বছর হবে।এ সময় উদ্ধারকৃত নারীর পরনে ছিল সালোয়ার কামিজ ও গলায় বোরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল। উদ্ধারকৃত শিশুটির গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাদেরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে। চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রফতার

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৮

কুমিল্লায় অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১

ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরে শিশুর মৃত্যু