টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 November 2026 | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে;আইনমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 8, 2026 2:43 pm

বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সরকারের দৃষ্টিতে তিনি একজন ‘অপরাধী’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

রবিবার (৮ নভেম্বর) সকালে অধস্তন আদালতের বিচারকদের জন্য আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে সততা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের ওপর আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক বা মেধাগত দুর্নীতি বেশি ক্ষতিসাধন করেছে। নির্দিষ্ট অভিযোগ রয়েছে এমন বিচারকদের বিরুদ্ধে সরকার ও প্রধান বিচারপতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর সরকার তাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এছাড়া সংবিধান সংশোধনের মাধ্যমে বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ইস্যু প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) চলমান রোহিঙ্গা গণহত্যা মামলাটিতে আগামী ১৯ নভেম্বর নির্ধারিত রায়ে বাংলাদেশ ন্যায়বিচার পাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অনলাইন প্রতারণা চক্রের চার প্রতারক গ্রেফতার

ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার

সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

সাবেক একাধিক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলার রায় ১ ডিসেম্বর

সাংবাদিক হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সভা ও বিক্ষোভ মিছিল

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান

রাজধানী থেকে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরাদেহ উদ্ধার

৫৩ বছর পর বাবার হারানো আসন ফিরে পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

কালক্ষেপণের কৌশল ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’!স্থল-সমুদ্র-আকাশপথে মধ্যপ্রাচ্যে ধেয়ে আসছে মার্কিন বাহিনী

হক কমিটি নোয়াপাড়ার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ