টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 November 2026 | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পরিসংখ্যান দিবসে অর্থ ও পরিকল্পনামন্ত্রী: সঠিক তথ্য ছাড়া সামনে এগোনো যাবে না

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 8, 2026 2:54 pm

জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী: সঠিক তথ্য ছাড়া সামনে আগানো যাবে না, নিজস্ব প্রতিবেদক সঠিক তথ্য হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ সম্পদ। এটা ছাড়া সামনে আগানো যাবে না। তথ্যের ম্যানুপুলেশন নিজের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছু না। রাজধানীর শেরে বাংলা নগরে পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে রবিবার ( ৮ নভেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীর। পরিকল্পনামন্ত্রী বলেন, পরিসংখ্যানের যে উল্টো হাওয়া ছিলো আমরা দায়িত্ব নেওয়ার পরে তা পরিষ্কার উঠে এসেছে। এই উল্টো হাওয়াকে অতিক্রম করে আমরা যে একটি সচল ব্যবস্থার দিকে যেতে পারছি, এটা কিন্তু পরিসংখ্যান ব্যুরোর সব কর্মকর্তার আন্তরিকতার কারণে সম্ভব হয়েছে। আমাদের যেকোনো কর্মসূচি করার সময়, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা আমাদের দেখতে হচ্ছে, আমরা একটা কথা বলেছি অর্থনীতিকে গণতন্ত্রীকরণ করা। রাজনীতির গণতন্ত্রীকরণের একটা পর্যায়ে আমরা যেতে পারব। কিন্তু অর্থনীতি যদি গণতন্ত্রীকরণ না হয়, রাজনীতি গণতন্ত্রীকরণ কোনোদিনই কাজ করবে না।

এই জন্য পরিসংখ্যান ব্যুরোর কাজকে কীভাবে গণতন্ত্রীকরণ করা যায়, এটা আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা সকল ধরনের চিন্তা-ভাবনা এবং সকলের মতামত কিন্তু কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছি। এটাকে কীভাবে গণতন্ত্রীকরণ করা যায়, এটা কীভাবে গণমুখী করা যায়, জনমুখী করা যায়, বিশ্বাসযোগ্য করা যায়, নির্ভরযোগ্য করা যায়, পরিমাপ পরিমাপযোগ্য করা যায়, কীভাবে এটার মধ্যে স্বচ্ছতা আনা যায় তা করা হচ্ছে। অনেকে বলেছেন, এই তথ্যের ওপর, এই পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা থাকবে না। আস্থার অভাব থাকার কোনো কারণ তো নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যেটা পরিমাপযোগ্য হবে, যেটার স্বচ্ছতা সম্বন্ধে প্রশ্নমুক্ত হবে, সেই তথ্যের ওপর পুন কাজ করা সম্ভব হবে। এটা আমি মনে করি কোনো সরকার তথ্য নিয়ে যদি কোনো রকমের ম্যানিপুলেশনে যায়, এটা হচ্ছে নিজের সঙ্গে প্রতারণা করা ছাড়া আর কিছু নয়। অর্থাৎ আমি নিজের সঙ্গে নিজে প্রতারণা করছি। নিজেকে নিজে বোকা বানাচ্ছি। কারণ আমার যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম যদি আমাকে সফল করতে হয়, এটার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রপার ( যথেস্ট) ডেটা আমার হাতে থাকতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, ডেটা হচ্ছে একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট হচ্ছে একটা সরকারের ডেটা, তথ্য। এটা যদি সঠিকভাবে আমরা করতে পারি কোন সমস্যা হবে না। তাই এটা আমাদের করতে হবে। এটা ব্যতীত সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা ফরেনসিক অডিটটা করেছি। যেটার একটাই কারণ বিগত সরকারের দোষত্রুটি ধরার জন্য না। আমার কারণ হচ্ছে আমি যদি রোগের গভীরে যেতে না পারি তাহলে সেটার সমাধান দেওয়া অসম্ভব। এই কারণেই কিন্তু ফরেনসিক অডিটটা করা হয়েছে। অনেকে বলেছেন, এটার উপর ভিত্তি করে রিসার্চ করতে পারছেন। এটার উপর ভিত্তি করে কোথায় বৈষম্য হচ্ছে সেটা নির্ধারণ করতে পারছেন। সেটার সমাধান দিতে পারছেন।

এই জন্য আমাদের ডেটার একদিকে নির্ভরযোগ্যতা, সহজলভ্যতা এখানে বলা হয়েছে, পরিমাপযোগ্যতা এগুলো তো আছেই। দেশে অনেক নীতিমালা রয়েছে। কিন্তু বাস্তবায়ন করতে যখন যাই, তখনই সবচেয়ে বড় সমস্যা হয় ডাটা। তাই আমরা জোর দিচ্ছি এটার বাস্তবায়নে। কারণ যে কোম্পানির হাতে ডেটা থাকবে না, যে ব্যক্তির হাতে, রিসার্চারের হাতে ডেটা থাকবে না, তার সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই।

আমরা এজন্য অসম্ভব জোর দিচ্ছি আমাদের ডেটার উপর ভিত্তি করে যাতে আমরা কাজ করতে পারি। এবং এটা আপনাদের সকলে মিলে, কোনো সরকার আমি বলছি পলিসি করতে পারে, বাস্তবায়ন করতে হলে সবাইকে মিলে করতে হবে। আমাদের রিসার্চার বিআইডিএসের ডিজি সাহেব উনি কথাটা সঠিকভাবে বলেছেন। যে এটা এটা কোনো সরকারের কাছে এটা সরকারের কোনো সম্পদ হতে পারে, সরকারের নিজস্ব উদ্যোগ হতে পারে, কিন্তু এটার মালিক কিন্তু সবাই। এটার মালিক সবাই। এজন্য আমরা যে রিসার্চের জন্য যে সেন্টারটা উদ্বোধন করা হয়েছে, এখন অনলাইনে সিস্টেম তারা করছে, ইট ইজ নাথিং সিক্রেট। ইটস এন ওপেন পেজ। ওপেন ডেটা ইজ ওপেন পেজ। বর্তমান প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন, ডেটার স্বচ্ছতা সম্বন্ধে যাতে জনমনে কোনো ধরনের সন্দেহ না আসে। এটা কোনোভাবেই একটা নির্বাচিত সরকারের কোনো কার্যক্রম হতে পারে না যে ডেটার স্বচ্ছতা নিয়ে জনগণ প্রশ্ন করে। যাদেরকে বিশ্বাস করে জনগণ ক্ষমতায় বসিয়েছে, সেই সেই সরকারের ডেটা সম্বন্ধে সেই জনগণের যদি বিশ্বাস না থাকে, এটা নির্বাচিত সরকার হতে পারে না। এটা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

আগের পোশাকেই ফিরছে পুলিশ,শুধু প্যান্ট হবে খাকি রঙের

ইরানে অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি,জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ শীর্ষ ১২ কর্মকর্তা বরখাস্ত

ফরিদপুরে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ

রাজধানীর হাজারীবাগ এলাকায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

অপরিশোধিত তেলের সংকটে বন্ধের শঙ্কায় ইস্টার্ন রিফাইনারি

নাসিরনগরে টানা ১ যুগ ধরে শ্রেণি শিক্ষকের অনন্য রেকর্ড গড়েছেন পলাশ মজুমদার

ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত সিআইডি পুলিশ সদস্য