টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 November 2026 | ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন নিকাহ রেজিস্ট্রারদের ৫ দফা দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 8, 2026 6:02 pm

একই ইউনিয়ন পরিষদ এলাকায় একাধিক কাজী নিয়োগের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।

তাদের মধ্যে রয়েছে-১. মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে প্রচলিত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অনিক্ষেত্র ও অধিকার সম্পূর্ণভাবে বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২. মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

৩. নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিয়ে ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এসব যোগ্যতা বিবেচনা না করে শুধুমাত্র সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়েগের প্রস্তাব বাতিল করতে হবে।

৪. নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও নিয়োগসংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিধিমালা বাতিল করে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য, যুগোপযোগী ও বাস্তবসম্মত বিধিমালা প্রণায়ন করতে হবে।

এবং ৫. সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবি শ্রেণীর বেতন-ভাতা ও অনান্য সুযোগ সুবিধা দ্রব্যমূল্য উর্দ্ধগতির সাথে সামঞ্জস্য রেখে দ্বিগুণ করা হলেও মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের বিয়ে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়নি। তাই হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা যা ৫ লাখ টাকা পর্যন্ত এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করা। তালাক রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করা। বিয়ের নকল ফি ৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা। কমিশন ফি ৫০০ টাকা করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তির প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি-আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সমস্যার একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।

কর্মসূচি: সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের ন্যায়সংগত দাবিগুলো বাস্তবায়ন এবং অধিক্ষেত্র সুরক্ষিত রাখার দাবিতে আগামীকাল ৯ নভেম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন এবং প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রীকে স্মারক লিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মোঃ নেছারুল হক, মহাসচিব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম তালুকদার, নিকাহ রেজিস্টার ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন ভুইয়া, নুরুল আমিন, মফিজুল ইসলাম, আজিজুল হক সুমন, মশিউর রহমান, শিহাব উদ্দীন, ইয়াহিয়া মাসুদ ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক দোকানে ধাক্কা, চালক গুরুতর আহত

গেন্ডারিয়ায় এসএসসি পরীক্ষার ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

লিমন-বৃষ্টির পরিবার ন্যায় বিচার পাবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাকার হিসাব নিয়ে কেয়ারটেকা রফিকুলের সঙ্গে ঝগড়া হয় প্রবাসী মনিরের,‘স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, সম্পদের লোভেই খুন!

আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

ডিএসসিসি-বিদ্যানন্দের যৌথ উদ্যোগ বর্জ্যরে বিনিময়ে মিলবে বাজার

কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন

কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুলিশ সুপার নাজির আহমেদ

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এমপি এম এ হান্নান