টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় এসএসসি পরীক্ষার ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 11, 2025 10:03 am

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকার একটি বাসায় এসএসসি পরীক্ষায় ফেল করায় নাগমনি(১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই)রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালে নিয়ে আসা নাগমনির বাবা বি কৃষ্ণ জানান,আজ আমার মেয়ে নাগমনির এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয়।পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি।সেই অভিমানে রাতে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলেথাকে। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধারকরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা তিন নং ওয়ারী সিটি কলনি গেন্ডারিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, আমরা জানতেপেরেছি এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

গণতান্ত্রিক সরকারের কাছে সাগর-রুনি হত্যার বিচার দাবি ডিআরইউ’র

২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

আর অল্প কিছুক্ষণের মধ্যে দেশের ফিরবে শরীফ ওসমান হাদির মরাদেহ

ঢাকা সফর ৩ দিনের জন্য ভুটানের প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: আনু মুহাম্মদ

ইরান যুদ্ধের প্রভাবে ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ