টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে

প্রতিবেদক
এ কে পলাশ
October 8, 2025 7:45 pm

রিয়াজ হোসেন

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সংঘাত, জলবায়ু সংকট এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে—এমন বাস্তবতার মধ্যেই পালিত হচ্ছে এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতিসংঘের মহাসচিব তাঁর বার্তায় বলেন, “আমরা এক কঠিন ও পরীক্ষার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সংঘাত, স্থানচ্যুতি এবং জলবায়ু পরিবর্তনের কারণে অসংখ্য মানুষ মানসিক চাপ ও দুর্দশার মধ্যে রয়েছে।

এই বছরের প্রতিপাদ্য অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা-এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। মহাসচিব জানান, সংঘাতে আক্রান্ত প্রতি পাঁচজনের মধ্যে একজন মানসিক স্বাস্থ্যের সমস্যায় ভোগেন, অথচ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে পর্যাপ্ত চিকিৎসা ও সহায়তা পাওয়া যায় না।

তিনি আরও বলেন, “মানসিক স্বাস্থ্য সহায়তা কোনো বিলাসিতা নয়, এটি অপরিহার্য। জরুরি প্রতিক্রিয়ার অংশ হিসেবেই মানসিক স্বাস্থ্যসেবাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এতে বিনিয়োগ বাড়াতে হবে।

জাতিসংঘ প্রধান ফ্রন্টলাইন কর্মীদের প্রশিক্ষণ ও প্রমাণভিত্তিক সেবার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “মানসিক স্বাস্থ্যের দীর্ঘদিনের অবহেলা বন্ধ করতে হবে। আজকের দিনে, আসুন আমরা প্রতিশ্রুতি নিই — প্রতিটি মানুষের, প্রতিটি সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেব, বিশেষ করে যখন তারা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বাঁশখালী ৭নং সরল ইউনিয়ন শাখার আয়োজনে জিকিরে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাহফিল

কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

লালবাগের ইসলামবাগে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

রাজারহাটে চেয়ারম্যানকে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনা,আজ রাতে পাকিস্তানে পৌঁছাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী