টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বন্যায় ভারত থেকে ভেসে আসা মৃত গন্ডারের জায়গা হবে যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরে

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 9, 2025 5:49 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে একটি মৃত গন্ডার। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাণীটি মারা গিয়ে নদীর স্রোতে ভেসে এসেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামের দুধকুমার নদ চরে মৃত গন্ডারটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং কৌতূহলবশত আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ সেটি দেখতে ছুটে আসে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের বনাঞ্চলে বন্যা দেখা দেয়। এতে পাহাড় ধস ও বনাঞ্চল তলিয়ে যাওয়ায় নদীর পানিতে গাছের খণ্ড, জীবিত ও মৃত গরু, সাপসহ বিভিন্ন প্রাণী ভেসে আসতে দেখা গেছে। প্রচুর মাছও ধরা পড়েছে। এরই ধারাবাহিকতায় মৃত গন্ডারটিও দুধকুমার নদে ভেসে আসে।

নদীপাড়ের বাসিন্দারা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা এবং উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “গন্ডারটি বড় ও ভারী হওয়ায় সেটিকে সরানো সম্ভব নয়। তাই স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে গর্ত করে সেখানেই পুঁতে ফেলতে। এছাড়া যাদুঘরের প্রতিনিধিরা এর হাড়গোড় সংগ্রহ করবেন।”

যমুনা সেতু আঞ্চলিক যাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, “গন্ডারটির দেহ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুই মাসের মধ্যে পচন প্রক্রিয়া সম্পন্ন হলে এর হাড়গোড় সংগ্রহ করে যাদুঘরে সংরক্ষণ করা হবে। এটি শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

আপনারা হাসিনার পথে হাঁটতে ভালোবাসেন: জামায়াতকে রিজভী

আমিন আমিন ধ্বনিতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হল দুইদিন ব্যাপী ফান্দাউকের সভা

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য