টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান,তিনটি ট্রাক চালককে জরিমানা

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 10, 2025 2:43 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন ট্রাক চালককে জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি হর্ন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারার লঙ্ঘনের অভিযোগে তিন চালকের বিরুদ্ধে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো সরকার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক-২

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাবি ভিপি আবু সাদিক কায়েম

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিতাসে স্থানীয় এমপির সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

ভাটারা নুরের চালা একটি বাসায় ঝুলছিল এক যুবক

সাভারে অটোরিকশা চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর