টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো সরকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 2, 2026 5:48 pm

মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সোমবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, সোমবার মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম সবশেষ সমন্বয় করা হয়। এসময় ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে মামলা ও মানহানির চেষ্টার অভিযোগ এক নারীর বিরুদ্ধে

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

এবার দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি

শান্তি – সমৃদ্ধি ও সম্পপ্রীতির এবং আলোকিত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের জনসভা

কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন গ্রেপ্তার

সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন

মিরপুরে নিহত যুবদল নেতা আসিফের জানাজায় মামুন হাসানসহ বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট