টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও,পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 10, 2025 7:30 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট জামতলা এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত এক মুসলিম যুবকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৩নং তিলাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নূর ইসলাম কামারের পুত্র মোঃ রেদোয়ান পবিত্র কোরআন শরীফে লাথি মেরে অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে এবং রেদোয়ানের বাড়ি ঘেরাও করে উত্তেজনা সৃষ্টি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

খবর পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত রেদোয়ানকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করে।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

পুরান ঢাকায় কারারক্ষীর প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

‎সাভারে বিরিয়ানি দোকান ঘিরে বিতর্ক, স্কুল সম্পদ দখলের চেষ্টা

‘এমপির থার্টি পার্সেন্ট’ দাবি করা বিএনপি নেতাকে শোকজ

রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

নাসিরনগরে বৃটিশ নির্মিত ১০শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত

গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করলেন কর্মকর্তারা!