টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে টায়ার পুড়িয়ে তেল তৈরি, পরিবেশের সর্বনাশ  চার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 11, 2025 11:15 am

ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

অভিযানকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ওই এলাকার চারটি কারখানায় ব্যবহৃত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা। এর ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল এবং এলাকার জীববৈচিত্র্য পড়ছিল চরম হুমকির মুখে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, “এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করা সম্পূর্ণ অবৈধ ও পরিবেশবিধি পরিপন্থী। এই অপরাধের দায়ে চারটি কারখানার মালিককে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সাভার উপজেলাকে ইতিমধ্যে ‘এয়ার ডিগ্রেডেড এরিয়া’ ঘোষণা করা হয়েছে। তাই এখানে কোনোভাবেই অবৈধ কারখানা পরিচালনা করা যাবে না। পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে পুলিশ প্রশাসনের সদস্যসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল

প্রতারক নারীদের ফাঁদে রাশিয়ান সেনাসদস্যরা

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

রাজধানীর লালবাগ বিভাগে ডিবি’র ব্লক রেইডে গ্রেফতার ২১

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ, আটক ১

রাজধানীর হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

ঢামেক হাসপাতালে রোগীদের বরাদ্দকৃত ঔষধসহ বিভিন্ন জিনিসপত্র বাইরে পাচার করে দিচ্ছেন সিন্ডিকেটের মাধ্যমে ফার্মাসিস্ট ইসমাইল হোসেন সহ অনেকেই , তৃতীয় শ্রেণীর বদলি বাণিজ্যেও করছে তারা! 

সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে কোণঠাসা বড় জাহাঙ্গীর বাহিনী: অস্ত্র-গোলাবারুদসহ ৩ সদস্যের আত্মসমর্পণ, জিম্মি জেলে উদ্ধার

নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযান, ওয়ারেন্টভুক্ত হত‍্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রফতার