টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভারের উন্নয়ন ও জনসেবায় নতুন ইউএনওর প্রতি আশাবাদ মোশারফ হিমেল খানের

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 11, 2025 5:39 pm

সাভার উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা ছাত্রদল (উত্তর)-এর সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ও সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোশারফ হিমেল খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সাভার উপজেলার নবনিযুক্ত ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. মাহবুবুর রহমানকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশা করি তাঁর নেতৃত্ব, দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা সাভারবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সাভার একটি শিল্পনগরী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এই উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় ইউএনও সাহেবের ইতিবাচক ভূমিকা আমাদের সবার প্রত্যাশা। আমরা সবাই তাঁর পাশে থাকব এবং একসাথে কাজ করব সাভারের উন্নয়নে।”

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মোশারফ হিমেল খান দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ছাত্রদল থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডেও তিনি তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব ও ইতিবাচক ভাবনার প্রতীক হিসেবে পরিচিত।

নবনিযুক্ত ইউএনও মো. মাহবুবুর রহমানের আগমনে সাভারে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে— এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সাভারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিমান দুর্ঘটনা

সাড়ে পাঁচ ঘন্টার ব্যবধানে আরো দুইজনের চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্নে মৃত্যু

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, দুই তরুণীসহ আটক ৩

ডেমরায় দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

নাসিরনগরে প্রকল্পের কাজ শেষ না করেই ৩ গুণের  বেশি টাকা উত্তোলন

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

নাসিরনগরে বৃটিশ নির্মিত ১০শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত

লাইফ সাপোর্টে থাকা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের ছেলের খোঁজখবর নিতে হাসপাতালে এস এ সিদ্দিক সাজু

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী