টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 13, 2025 6:09 am

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোঃ শুয়াইবুর রহমান (৫৪) নামের কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার(১৩ অক্টোবর)দিবাগত রাতে দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারারক্ষী মোঃ মারুফ হাসান জানান,রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,মোঃ শুয়াইবুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিল তার কয়েদি নং ৭০১৭/এ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট মিলিক এলাকার শমশের আলীর ছেলে। তবে কি মামলার আসামি ছিলেন এ বিষয়ে আমার কর্তৃপক্ষ জানাবে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহপরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

“উত্তরাধিকার কর: বৈষম্য কমাতে নতুন দিগন্ত, অর্থনীতিতে সম্ভাবনার শক্ত ভিত্তি”

সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বিসিবি

ভূরুঙ্গামারীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিয়োগ

বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারী আটক

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

চাঁদার দাবি ও ময়লার ব্যবসা দখল করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালালেন তিতুমীর কলেজ ছাত্রদলের সেলিম ও আরিফ মোল্লারা!

দেশের আকাশে দেখা গেছে মহররমের চাঁদ, আগামী ২৬ জুন পবিত্র আশুরা

হাজারীবাগে বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু

এখন থেকে ৮০ ঘণ্টা ধীরগতি হতে পারে ইন্টারনেট

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যান তহবিলের উদ্যোগে সংবর্ধনা,বৃত্তি প্রদান ও বুদ্ধ জয়ন্তী উদযাপন