টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় অসাবধানতায় কারনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি মৃত্যু 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 14, 2025 9:56 am

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় অসাবধানতার  কারণে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার(১৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা বারোটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতালে নিয়ে আসা (পথচারী) সবুজ মিয়া জানান, খিলক্ষেতে ৩০০ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনি মারা যান।

তিনি আরো জানান,ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সেনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় শনাক্তার চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক

যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি দিলে কঠোর পদক্ষেপ নেবে ইরান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

স্বপ্নসারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ

ভেনেজুয়েলায় জোড়া ক্ষয়ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২

‎“সজীব, তোর মতো সাহসী ছাত্রনেতা আমাকে উপহার দিতে হবে” – রাষ্ট্রীয় অতিথি ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় ‎

যশোরে ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ী অপহৃত কোটি টাকা মুক্তিপণ দাবি

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ