রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে ১৬মরদেহ ঢামেক মর্গে একটি মরদেহের দুই দাবিদার।
বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা ১৬ মরদেহের মধ্যে একটি মরদেহ দুইজন দাবি করেছেন। মরদেহের প্যাকেট নং ১৪ নাটোরের সিংড়ার কৃষ্ণপুর গ্রামের আব্দুল আলীমের বাবা নুর ইসলাম সন্তান বলে দাবি করেন।তিনি জানান, আমার ছেলে পোশাক কারখানার হেলপার হিসেবে কাজ করতেন আমি আমার ছেলের পোশাক ও চেহারা দেখে সনাক্ত করেছি।আমার দুই ছেলে এক মেয়ে আমার ছেলের বয়স (১৪ ) মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় থাকতো।
অপরদিকে,এই ১৪ নংপ্যাকেট আরো ১জন দাবি করছে, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার জৈনপুর গ্রামের, মোঃ জজ মিয়ার সন্তান হিসেবে মোঃ তোফায়েল আহমেদ (২১) নামে তার বাবা দাবি করেন। তিনি জানান, আমার ছেলে পোশাক কারখানা হেলপার হিসেবে কর্মরত ছিল আড়াই মাস আমার ছেলের চাকরির বয়স। তিনি আরো জানান,আমার ছেলের চেহারা এবং মোছ দেখে সনাক্ত করি। আমার এক মেয়ে এক ছেলে।মিরপুর রুপনগরের শিয়ালবাড়ি এলাকায় থাকতো।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই)
মোঃ মুখলেছুর রহমান জানান, আগুনের ঘটনায় ১৬টি মরদেহ মধ্যে ১৪নং প্যাকেটের মরদেহর দুইজন দাবি করছে। আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ওই মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও ডিএনএ নমুনা সংগ্রহ করার পরে। পরিবারের কাছে থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে যার সঙ্গে ম্যাচ করে তাকে মরদেহ হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান,ছয়টি মরদেহ ময়নতন্ত্র সম্পন্ন করা হয়েছে ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহের মধ্যে সিরিয়াল নং ১, ২, ৫, ৬, ৮ ও ১৩ নং আগামীকাল পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করে যার লাখ তাদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



















