টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 18, 2025 2:33 pm

সংরক্ষীত ছবি

ঢাকা কেরানীগঞ্জের আটিবাজার এলাকার নিজ বাসায় ভিতরে উঠানে ব্যাডমিন্টনখেলা সময় বিদ্যুতের তারে কর্ক আটকে যায় পরে কর্ক আনতে গিয়ে বিদ্যুতে তারেবিদ্যুৎস্পৃষ্টে হয়ে মোঃ মেহজাবিন আক্তার(১২)নামে এক শিক্ষার্থীর মৃত্যু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার(১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মেহজাবিনের খালা বিথী আক্তার জানান,আমার ভাগিনি স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণী শিক্ষার্থী,ওর বাবা৬ মাস আগে সৌদিতে চলে যায়,বিকেল চারটার বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় কর্ক তারের সঙ্গে আটকে যায়,পরে ওই কর্ক তার থেকে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়,এতে অচেতন হয়ে পড়লে আমরা উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমার ভাগিনীর বাসা কেরানীগঞ্জ মডেল থানার মক্কা হাউজিংয়ের (নিজ বাসা)সৌদি প্রবাসী মাহফুজুর রহমান এর কন্যা। দুই বোন সে ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ