টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 26, 2025 1:08 pm

রাজধানীর কদমতলি থানাধীন তুষার ধারা সাদ্দামমার্কেট এলাকার নির্মাণাধীন ভবনের ৬তলার ৪তলা থেকে নিচে পড়ে মোঃ নুর ইসলাম (৪০) ঔনামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬ঃ৩০ টার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সহকর্মী মোঃ শাকিল জানান, কদমতলীর তুষার ধারা সাদ্দাম মার্কেট এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের ৪তলায় কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত নুর ইসলামের গ্রামে বাড়ি,ময়মনসিংহ সদরের বেগুনবাড়ি এলাকায়। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। নিহত পেশায় রড মিস্ত্রির কাজ করতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পদ্মায় ঝড়ে ডুবে গেল সিমেন্টবাহী ৩ ট্রলার

রাজবাড়ীতে ইফার ১১০জন শিক্ষার্থীকে কোরআন ছবক

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

ভারতে থাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

দেশজুড়ে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ,‘ছড়িয়েছে দেশের ৫৮ জেলায়,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার সুপারিশ

কদমতলী আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ

গার্মেন্টসে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: উপদেষ্টা মাহ্দী আমিন