টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে আবারও টানা ৪ দফায় স্বর্ণের দাম কমলো মোট ২৩ হাজার ৫৭৩ টাকা

প্রতিবেদক
ডেক্স নিউজ
October 29, 2025 4:52 am

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হলো। এ নিয়ে দেশে সবশেষ ৫ দফা দাম সমন্বয়ের মধ্যে ৪ বারই স্বর্ণের দাম কমলো। আর টানা এই চার দফায় প্রতি ভরিতে মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হলো।

গত মঙ্গলবার (২৮শে অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে, যা আজ বুধবার (২৯শে অক্টোবর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করে কিনতে হবে। তবে গহনার ডিজাইন এবং মানের ওপর ভিত্তি করে এই মজুরি কমবেশি হতে পারে।

এর ঠিক আগে,
গত ২৭শে অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ২৮শে অক্টোবর পর্যন্ত বহাল ছিল। ওই সময় ২১ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৬৭হাজার ১৪৫ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকায় বিক্রি হয়।

উল্লেখ্য,
চলতি বছর এখন পর্যন্ত মোট ৭০ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার এবং কমানো হয়েছে ২২ বার। এর আগে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ে এবং ২৭ বার কমে।

এছাড়া,
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭টাকায়, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর রুপার দাম মোট ৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল ৩ বার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি খরচে বিদেশ সফর ও যানবাহন কেনায় নিষেধাজ্ঞা

তিতাসে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

বোয়ালখালী’র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান

আমার বাবাকে মিথ্যা মামলায় হ’ত্যা করা হয়, সেই কারণেই আমি আজ সংসদে:হুমাম কাদের চৌধুরী

পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ৭ পাচারকারী আটক