টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ্ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে সালমান শাহ্ ভক্তরা

প্রতিবেদক
ডেস্ক নিউজ
October 30, 2025 9:39 am

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ্ । তার রহস্যময় মৃত্যু আজও ব্যথিত করে ভক্তদের হৃদয়। দীর্ঘ তিন দশক হতে চললেও তার মৃত্যু হত্যা না আত্মহত্যা সেই প্রশ্নের উত্তর মেলেনি। সম্প্রতি সালমানের পরিবার তার মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দাবি করেছে। সেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে।আরও আসামি করা হয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনকে।

হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হচ্ছেন সালমান শাহের ভক্তরা। আগামী ১ নভেম্বর, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন সারা দেশের সালমান ভক্তরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ্’র ভক্তবৃন্দ’।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরো তিন শিশুর মৃত্যু

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

উলিপুরে বজরা ইউপি’তে চাল লুটপাটের অভিযোগ, ট্যাগ অফিসার ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা

জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ আপিল বিভাগের

নারায়ণগঞ্জের বন্দরে নিজ বাসায় দেওয়াল চাঁপা পড়ে বাসার মালিকের ব্যক্তির মৃত্যু

আমিরাতের ৫ অতিথিকে সঙ্গে নিয়ে বীরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন এমপি মনজুরুল ইসলাম

আন্তর্জাতিক গুম দিবস: শাহবাগ থেকে সংসদ অভিমুখে পথযাত্রা করবে ১১ দল

ডিমলায় দাখিল মাদ্রাসায় চার জন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

উলিপুরের তেজার মোড় বাজারে মাদক, চুরি, চাঁদাবাজি ও জুয়া প্রতিরোধে গণমিছিল

খাদ্য মন্ত্রণালয়ে ৬,৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ