কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় বাজার এলাকায় মাদক, চুরি, চাঁদাবাজি ও জুয়া প্রতিরোধে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬ইং দুপুরে আয়োজিত এ গণমিছিলে তেজার মোড় বাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদক, চুরি, চাঁদাবাজি ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানায়।
আয়োজকরা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, জুয়া, চুরি ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।



















