রাজধানীর যাত্রাবাড়ীর শনিবার আখড়ার গোবিন্দপুর এলাকার নিজ বাসায় নিজের ছুরিকাঘাতে মোঃ নুর মোহাম্মদ(৭০)নামের এক বৃদ্ধ গুরুতর আহত।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর)বিকেল তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সন্ধ্যার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহতের ছেলে মোঃ মনিরুজ্জামান জানান, আমার বাবা মানসিক রোগী বিকেল ৩টার দিকে তার নিজ রুমে ঘরে থাকা ধারালো তারা নিজ পেটে ঢুকিয়ে দেয়। পরে আমরা দেখতে পেয়ে রক্তাক্ত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমাদের বাসা শনির আখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ সংলগ্ন এলাকার মৃত কোরবান আকন্দের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে মানসিক সমস্যা জনিত কারণে নিজ পেটে নিজেই ধারালো ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।



















