টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা কারাগারে নাসিরনগরের মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত কয়েদি মরণ মিয়া মৃত্যু

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 18, 2026 10:23 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত মরণ মিয়া (৪০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরণ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। মাদকসেবনের অপরাধে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়ে গত ৯ মে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, সোমবার ১৮ মে সকালে কারাগারে সকালের নাস্তা করার সময় হঠাৎ বুকে ব্যথা ও অসুস্থতাবোধ করেন মরণ মিয়া। তাৎক্ষণিকভাবে কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ মে মরণ মিয়া এই কারাগারে এসেছিলেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যাবতীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি সফরে নৌবাহিনী প্রধানের সৌদি আরব গমন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার তীরে ব্যতিক্রমী আয়োজনে নূরুল ইসলাম বুলবুলের জনতার ইশতেহার ঘোষণা

প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করবে সরকার: তারেক রহমান

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে সাড়ে ৪ লাখ ভোটারের ভোটকেন্দ্র ১৫০টি

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস

নারায়ণগঞ্জ ফতুল্লা গিরিধারা গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন

গুলিস্তান আলু বাজারে সেলুনে এসি বিস্ফোরণে কাস্টমার-সহ নাপিত ১০জন দগ্ধ

কান্তজিউ মন্দির পরিদর্শনে অপর্ণা রায় দাস, স্বাগত জানালেন এমপি মনজুরুল ইসলাম