টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 2 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার উপর অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 2, 2025 12:47 pm

রাজধানী রমনা সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের একটি বাসায় মোঃ আল-আমিন(২৬) নামের যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। নিহত দোকান কর্মচারী ছিলেন।

রবিবার (০২ নভেম্বর)বিকেল পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রমনা থানা উপ-পরিদর্শক(এসআই) প্রদীপ চন্দ্র রায় জানান,আমরা খবর পেয়ে রমনা সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৪৯/এফ নম্বর বাসায় রুম থেকে সিলিং ফ্যানের সঙ্গে কাপড়ের বেল্ট এর সঙ্গে পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমরা তার বাবার সঙ্গে কথা বলে জানতে পারি নিহতের বাবা মিজানুর রহমান ওই বাসার কেয়ারটেকার গতকালকে আলামিন ওই বাসায় আসেন। বাবা ছেলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত আল আমিনের গ্রামের বাড়ি, চাঁদপুর জেলার কচুয়া থানার গাজী বাড়ি এলাকার মিজানুরের সন্তান। নিহত বর্তমানে একটি দোকানের কর্মচারীর কাজ করতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত