টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 24, 2026 4:16 pm

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনও জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

ভারত ইরানকে তার বিস্তৃত প্রতিবেশী অঞ্চলের অংশ হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পশ্চিম এশিয়ায় ৪০ দিনের সংঘাত চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন। সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে দিল্লিতে আয়োজিত ব্রিকস-সংশ্লিষ্ট বৈঠকগুলোতে অংশ নিতে ইরানের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার ভারত সফর করেছেন।

সমঝোতা স্মারকই যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর ভারত সরকারের পক্ষে সমবেদনা জানাতে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ

হোমনায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ তিন জনকে গলাকেটে হত্যা

রাউজানে শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল ড. ওয়ালী তছর উদ্দিনকে ইবিএফসিআই’র সংবর্ধনা প্রদান

চট্টগ্রামে অবৈধভাবে মজুত ৬ টন ডিজেল জব্দ

নাসিরনগরে বিশ্বকাপের উন্মাদনায় জার্সি বাজারে জোয়ার, বিক্রির শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল

সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে: অর্থমন্ত্রী

সংসদে জামায়াতকে ইশরাকের হুঁশিয়ারি,সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে