টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 7 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকা হতে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদন
April 7, 2025 11:59 am

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকা হতে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী ১) মোঃ ফকরুল ইসলাম (৩৪)’কে অদ্য ০৬ এপ্রিল ২০২৫ইং তারিখ রাতে রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অদ্য ০৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজধানীর মিরপুর থানাধীন মিরপুর-১ এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল উক্তস্থানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামি ১) মোঃ ফকরুল ইসলাম (৩৪)’কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামি মোঃ ফকরুল ইসলাম তার পরিহিত প্যান্টের পকেট হতে ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ১,২৬,০০০/- (এক লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, সে দীর্ঘ দিন যাবৎ মিরপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশী দামে বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

ক্যান্সার ও কিডনি আক্রান্ত খাদিজা-রোমেনার পাশে আক্কাস আলী

গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

তিতাসে গোপালপুর নিউস্টার স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হচ্ছে কাল, বৈঠক ডেকেছেন তারেক রহমান

গাজীপুর পোশাক কারখানার পানি পান করে ২ শতাধিক শ্রমিক অসুস্থ

ভূরুঙ্গামারীতে জামায়াতের ৫৫ তম বিজয় র‍্যালি অনুষ্ঠিত

জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার

রাজারহাটে বিএনপি জনসভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বক্তব্য