টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে জামায়াতের ৫৫ তম বিজয় র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
December 16, 2025 2:39 pm

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‍্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিজয় র‍্যালি শুরু হয়। যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে এসে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উক্ত র‍্যালিতে হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন রকমের ব‍্যানার ফ‍্যাস্টুন নিয়ে বিপুল সংখ‍্যক নেতা কর্মী বিজয় র‍্যালিতে অংশ গ্রহণ করে। বিজয় র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ‘জামায়াত শিবির জনতা, গড়ে তোলা একতা’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

র‍্যালি শেষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, সেক্রেটারি জৈষ্ঠ্য প্রভাষক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত: ‘এআইয়ের অপব্যবহার ও গুজব রোধে সোচ্চার হতে হবে

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

কুমিল্লা রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্বার

কুমিল্লায় চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

রাজধানীর হাতিরঝিলে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু

মান্দায় ইউএনওর বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মোবাইল চুরি  সাংবাদিকসহ ১৩ জনের জিডি

‎নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার

কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ