টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 13 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হচ্ছে কাল, বৈঠক ডেকেছেন তারেক রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 13, 2026 9:54 am

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী কে হচ্ছেন, তা নির্ধারণ করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিএনপির একাধিক শীর্ষ সূত্র জানিয়েছে, দলের নীতিনির্ধারকদের মধ্যে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে বেশ কিছুদিন ধরেই বিচার-বিশ্লেষণ চলছে। তবে বৃহস্পতিবারের বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রার্থীর নাম চূড়ান্ত হওয়ার পরপরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল করা হবে।
জানা গেছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ১৩ আগস্ট।

এ কারণে একেবারে শেষ দিনেই নিজেদের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার সব প্রস্তুতি আগে থেকেই গুছিয়ে রেখেছে দলটি।
এদিকে, রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলটির হাইকমান্ডের বিবেচনায় রয়েছে।

তবে এখন পর্যন্ত দলের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত দেওয়া হয়নি বা কোনো নেতার নাম প্রকাশ করা হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

শিবগঞ্জের শ্যামপুরে বিএনপি কর্মীদের টাকার বিনিময়ে ভোট কেনার ভিডিও ভাইরাল

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

ছাত্র হোস্টেল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হাসিনার উদ্দেশে ডা. জাহেদ উর রহমান ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা