টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 4 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী ২জন আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 4, 2025 9:31 am

২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী মোঃ রাজন (৪১) ও তার সহযোগী সোহাগ (২৮)’কে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন তিলপাপাড়া ব্লক-এ, রোড নং-১২ এর ভিতরে ২৮/১০/২০২৫ তারিখ ২২৪৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অস্ত্র-মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজন (৪১), পিতাঃ মৃত-একরাম খান@বাচ্চু, সাং-বাসা নং-৯, রোড নং-০২, নন্দিপাড়া, থানা-খিলগাঁও, ডিএমপি ঢাকা ও তার সহযোগী ২। মোঃ সোহাগ (২৮), পিতাঃ মোঃ ইকবাল হোসেন, সাংঃ দাসিরদা, থানাঃ আড়াই হাজার, জেলাঃ নারায়গঞ্জদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয় জানায়, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে যোগসাজসে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। ধৃত রাজন আরো জানায় তার নামে ০১ টি অস্ত্র, ০২ টি মাদক ও ০১ টি চাঁদাবাজির মামলা রয়েছে। অপরদিকে ধৃত আসামি সোহাগের নামে ০১ টি মাদক ও ০১ টি মারামারির মামলা রয়েছে। তারা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করেছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময়

ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক

কবিতা

একের পর এক উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

তামাক ও নিকোটিনের প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে বাদ্ধ:প্রধানমন্ত্রী

নির্মাণ শ্রমিকের মৃত্যু

পৃথক ঘটনায় একটি কলেজ শিক্ষার্থী ও শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

ভাড়া বাসায় মিলল নার্সের ঝুলন্ত মরদেহ

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা