টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 8 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের কালশি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
November 8, 2025 3:06 pm

রাজধানীর পল্লবী থানার কালশি এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় সৈয়দ হেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত। নিহত ব্যক্তি পেশায় ইলেকট্রিশিয়ানের কাজ করতো।

শনিবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত হেলালে আত্মীয় মোঃরায়হান জানান নিহত পেশায় ইলেকট্রিশিয়ানের কাজ করে সকালের দিকে কাজে বের হয় মিরপুরের কালশে এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে খালি একটি হাসপাতালে নিয়ে যায় ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চাটখিল এলাকার মোঃ মোখলেসুর রহমানের সন্তান। বর্তমানে বনানীর মহাখালীর কড়াইল,আদর্শ এলাকায় পরিবার নিয়ে থাকতো।নিহত তিন ছেলে মেয়ের জনক ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানা, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তদন্তে হার্ডড্রাইভ বদলের তথ্য গায়েব ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও

রাজধানীর কলাবাগান থেকে একটি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হক কমিটি নোয়াপাড়ার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ৩ সপ্তাহ চলতে পারে: ইসরায়েল

নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের চেষ্টা ট্রাম্পের

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

রেলের আয় বাড়াতে মালবাহী ক্যারেজ বৃদ্ধির সুপারিশ

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে, কোনো আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান নির্বাচন কমিশনার